• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

34

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা থেকে ডিউটি শেষ করে হেঁটে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে টেনে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সাদা পোশাকে থাকায় ওই নারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তা বুঝতে পারেনি হামলাকারীরা। তবে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় দুই তরুণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী পুলিশ কনস্টেবল জুড়ী থানায় কর্মরত আছেন। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। দম্পতি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। থানা থেকে বাসা কাছে হওয়ায় প্রায়ই তিনি ডিউটি শেষে একা হেঁটে বাসায় ফেরেন।

ঘটনার বিবরণ দিয়ে ওই নারী পুলিশ সদস্যের স্বামী সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে থানা থেকে ডিউটি শেষ করে সিভিল পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। পথিমধ্যে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই তরুণ পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে এবং জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে অন্য তরুণটি মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কোনো কিছু ছিনিয়ে নিতে না পারলেও এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ওই তরুণদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd