• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

52

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটের রাতারগুলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গোপন রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় তোলপাড়ের মধ্যে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ সিলগালা বা তাতে তালা দিয়েছে পুলিশ। একই সঙ্গে রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

তিনি জানান, বুধবার ভোররাত ৩টার দিকে রাতারগুল এলাকায় অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করে পুলিশ তাতে তালা ঝুলিয়ে দেয়। এ সময় দুই রিসোর্ট কর্মীসহ মোট চারজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন এবং সেখানে একটি শিক্ষাসফরের ব্যানারও টানানো হয়। কিন্তু পরবর্তীতে সেখানে হঠাৎ উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। সেখানে তিনি ব্যানার বদলে বক্তব্য দিয়ে চলে যান।

গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে ওই ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনায় ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ছাড়া ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে গত সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd