• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের যুক্তরাজ্যে তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ সিলেটে এসএসসিতে প্রায় অর্ধেকই ফেল সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশ, জিপিএ ৩৯৫১ সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

5

ফুটবলের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ব্রাজিল এবার ক্রিকেটের মাঠে এক অনন্য ইতিহাস গড়লো। কলম্বিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ২১তম আসরের ফাইনালে পানামার বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো ব্রাজিল পুরুষ ক্রিকেট দল। এর মাধ্যমে ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে টানা ৩১ বছরের দীর্ঘ খরা ও হতাশার অবসান ঘটলো।

রতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। দলের পক্ষে ওপেনার উইলিয়াম ম্যাক্সিমো সর্বোচ্চ ৩৫ এবং অধিনায়ক মিশেল আসুনসাও ৩০ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে দারুণ লড়াই চালায় পানামা। তবে শেষ ওভারে দারুণ বোলিং করে পানামাকে ৫ উইকেটে ১২৫ রানে আটকে দেন অধিনায়ক আসুনসাও। ব্যাট হাতে ৩০ রানের পাশাপাশি ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

দীর্ঘ এই সাফল্যের পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে ‘ক্রিকেট ব্রাজিল’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা লেখে, ‘এটি ঐতিহাসিক! ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল পুরুষ জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছে! কয়েক দিনের আত্মত্যাগ, ঐক্য ও কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য।’
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ১২ বার শিরোপা জিতলেও গত দুই আসরে অংশ নেয়নি। অন্যদিকে, দীর্ঘ ২০টি আসরে অংশ নেয়ার পর অবশেষে পানামার বাধা পেরিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ব্রাজিল। এর আগের ২০ আসরের প্রতিবারই অংশ নেয় দেশটি। ২০২২ ও ২০২৪ সালে রানার্স-আপও হয় তারা। ক্রিকেট ইতিহাসের প্রাচীন দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও আইসিসির সহযোগী সদস্য ব্রাজিলের জন্য এই জয় দেশটির ক্রিকেট ইতিহাসে এক নতুন যুগের সূচনা করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd