• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু মৃত্যুর আগে নির্যাতনের কথা জানিয়েছিলেন মুন্নি, পরে মিলল ঝুলন্ত লাশ গুম বন্ধ করতে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট এমসি কলেজ ছাত্রাবাসের বিরোধের মীমাংসা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিয়ে না করে চিরকুমার থাকা কি জায়েজ আপত্তি পেরিয়ে সোনাই নদীতে নৌকাবাইচ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক

দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

8

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেছেন, দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই তোমাদের সফলতার দীর্ঘ যাত্রা শুরু হলো। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা ও আদর্শের চর্চায় মনোনিবেশ করতে হবে, যেন ভবিষ্যতে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারো।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে উপজেলা তালামীযে ইসলামিয়া আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা তালামীযের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি ফয়ছল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন— আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেট প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন, ইউকে কমিউনিটি নেতা নোমান আহমদ ও বদরুল হোসাইন, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, আল ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ এবং এমসি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান নোমান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, ওসমানীনগর উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ আব্দুল আমিন এবং আল ইসলাহ উছমানপুর ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জামিল জায়গীরদার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের দেশপ্রেম ও চারিত্রিক দৃঢ়তা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd