• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

নাতনিকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল দাদীর

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

88

সীমান্ত এলাকা গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হাত থেকে নাতনিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন দিলারা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা। 

ঘটনাটি রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১নং রুস্তমপুর  ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় ঘটেছে।

নিহত হলেন দিলারা বেগম ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের নাতনি হাবিবা আক্তার (১৪) আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে কিশোরীর মা মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। পরে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এসময় ধস্তাধস্তিতে হাবিবা আক্তারকেও ছুরি মারে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে বলে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd