• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি

দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

75
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি আমানত। এই আমানত যথাযথভাবে রক্ষা করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব চেয়ে নেওয়ার সুযোগ নেই, আবার দায়িত্ব অর্পিত হলে অবহেলারও সুযোগ নেই। মানুষের প্রত্যাশা পূরণে সময়োপযোগী কার্যক্রম গ্রহণের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তিনি শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ও শুরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের নানা সমস্যা ও সংকট মোকাবিলায় দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদ ও প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে। সততা, যোগ্যতা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সংগঠনের প্রকৃত শক্তি শুধু জনবল নয়, বরং আদর্শিক দৃঢ়তা, ত্যাগ, নিষ্ঠা ও মানুষের ভালোবাসা।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগর নেতৃবৃন্দ ছাড়াও নবগঠিত শুরা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্য রাখেন- সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আনওয়ার হোসাইন খান, অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আব্দুল হাই হারুন, সাবেক মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, নায়েবে আমীর ডাক্তার মো: ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও শুরা সদস্যদের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে দাওয়াতি কাজের পরিধি বাড়াতে হবে। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সমন্বয়, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd