• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

নেপাল-স্কটল্যান্ড ম্যাচে শেষ ওভারের নাটকীয়তা

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

70

নেপাল কিংবা স্কটল্যান্ড- এদের কেউই ক্রিকেট বিশ্বের সাড়া জাগানিয়া দল নয়। তবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে এই দুই দলের লড়াই ছাপিয়ে গেল সব মানদণ্ড। জমজমাট এক লড়াই উপহার দিয়েছে তারা। যেখানে শেষ ওভারের নাটকীয়তায় এক উইকেটের জয় তুলে নিয়েছে নেপাল।

ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২৯৬ রান জড়ো করে স্কটল্যান্ড। লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ২ উইকেট হাতে রেখে নেপালকে করতে হতো ৭ রান। এমন সমীকরণে বাঁহাতি স্পিনার মার্ক ওয়াটের করা শেষ ওভারের প্রথম বলে জর্জ মানজির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সন্দীপ লামিচানে। ওয়াটের করা দ্বিতীয় ডেলিভারিটা ওয়াইড হয়।

দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেনি নেপাল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে কারান কেসিকে স্ট্রাইক দেন শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা রিজান ধাকাল। শেষ তিন বলে নেপালের সমীকরণ ছিল ৫ রান। চতুর্থ ‍ও পঞ্চম বল থেকে দুটি করে রান নেন কারান। তাতেই স্কোরবোর্ড লেভেল হয়। ইনিংসের শেষ বলেও হয়েছে চরম নাটকীয়তা।

ওয়াটের করা লেগ সাইড ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কারান। এরপরও রান নেওয়ার জন্য দৌঁড় দেন। দুইবারের চেষ্টায় বল ধরে স্ট্যাম্পিং করেন স্কটল্যান্ডের উইকেটরক্ষক ম্যাথু ক্রস। এরপর রিজানকে রান আউটের দাবিতে জোরালো আবেদন করেন স্কটিশরা। তাতে শুরুতে কিছুটা শঙ্কায় থাকলেও খুশিয় জোয়ারে ভাসতেও বেশি সময় লাগেনি নেপালের ক্রিকেটারদের। আম্পায়ার ওয়াইড দিলে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় তাদের। ৪১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক বনে যান কারান।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২৯৬/৭ (৫০ ওভার); চার্লি টিয়ার ৮০, ফিনলে ম্যাকক্রিথ ৫৫; কারান ২/৪৩

নেপাল: ২৯৭/৯ (৪৯.৫ ওভার); কারান ৬৫*, কুশাল ভার্টেল ৫৩; ম্যাকমুলেন ৩/৪৭

ফল: নেপাল এক উইকেটে জয়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd