• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

পাকিস্তানের পানি বন্ধ হলে ভারতের নদীতে বাঁধ দিতে পারে চীন

Reporter Name / ২৮১ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

71

ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেয়, তবে চীনও ভারতের নদীপথ বন্ধ করে দিতে পারে। শনিবার করাচিতে বেসরকারি গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (পিআইআইএ) আয়োজিত এক সেমিনারে এ বক্তব্য দেন বক্তারা।

সেমিনারে পিআইআইএর রিসার্চ অ্যাসিসটেন্ট মুহাম্মদ উসমান তার ‘ওয়াটার অ্যাসেটস অ্যান্ড রিসোর্স’ শীর্ষক প্রবন্ধে বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার যে ধারণা রয়েছে, তাতে উজানের দেশ পানিপ্রবাহ আটকে রাখে এবং হঠাৎ করেই ভাটির দেশকে কোনো প্রকার সতর্কতা ছাড়া বন্যার আকারে পানি ছেড়ে দেয়। পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে পাকিস্তান ভাটির দেশ এবং ভারত উজানের দেশ। তবে চীন ও ভারতের ক্ষেত্রে চীন উজানের দেশ এবং ভারত ভাটির দেশ।

তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে পানিপ্রবাহে বাধা দেয়, তবে চীনও ভারতের পানিপ্রবাহ বন্ধ করে দিতে পারে।

প্রবন্ধে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধ করতে চায়, তবে তার নিজের অঞ্চলেই বন্যার ঝুঁকি বাড়বে। এ ছাড়া পানি বন্ধের জন্য বিভিন্ন অবকাঠামোর প্রয়োজন হবে। এতে তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ এবং কয়েক বছর সময় প্রয়োজন হবে।

সেমিনারে পিআইআইএ চেয়ারপারসন ড. মাসুমা হাসান জানান, চলতি বছরের ২২ এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে অভিযুক্ত করে নয়াদিল্লি। এর জেরে ১৯৬০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধুর পানি চুক্তি আগাম জানান না দিয়েই স্থগিত করে দেয় ভারত।

এদিকে শুক্রবার আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক অনানুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে ভারত। এর জেরে ২৪ কোটি মানুষের জীবন ধারণ হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, মানবাধিকার আইনসহ আন্তর্জাতিক আইনের এটি ভয়াবহ লঙ্ঘন। আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি ভারতের অন্যায়ভাবে চুক্তি স্থগিত করার ঘোষণায়। ভারতকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আইনি বাধ্যবাধকতা যথাযথভাবে মেনে চলে এবং পাকিস্তানের ২৪ কোটি জনগণের জীবন রক্ষাকারী নদীগুলোর পানি বন্ধ বা প্রবাহ বদলানোর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকে।

পাকিস্তানি এ কূটনীতিক বলেন, এটি দুঃখজনক, একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে পানিকে বেছে নিয়েছে।

উসমান জাদুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করার। এ ছাড়া প্রয়োজন হলে প্রাথমিক পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

উসমান জাদুন বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। যে পরিস্থিতি শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে বা মানবিক বিপর্যয় তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd