• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার

পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

73

মিরপুরের ও সিলেট টেস্ট, দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পুরো সিরিজজুড়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়েছে। মিরপুরের পর সিলেট টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়ে জাতিকে গর্বিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ৭৮ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নজির গড়ে বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ধারাবাহিক সাফল্য টাইগারদের আত্মবিশ্বাস, সামর্থ্য ও লড়াকু মানসিকতারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

পঞ্চম দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, দলের খেলোয়াড়রা সাহস, দক্ষতা ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে তারা যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা প্রশংসার দাবিদার।

ডা. শফিকুর রহমান আরও বলেন, খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে। ভবিষ্যতেও বাংলাদেশ দল এই ধারাবাহিকতা বজায় রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সবশেষে তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd