• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

পিএসজিকে এমবাপ্পে-নেইমারদের শুভকামনা

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

74

রীতিমতো রেকর্ড গড়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। এমন দাপটের সঙ্গে ইউরোপ সেরার টুর্নামেন্ট জেতায় সাবেক ক্লাব পিএসজিকে শুভকামনা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমবাপ্পে লিখেছেন, ‘অবশেষে সেই দিনটি এসে গেল। এই জয়টা অসাধারণ ছিল। অভিনন্দন পিএসজি।’

ফরাসি তারকার মতো নেইমার অবশ্য লম্বা করে কিছু লিখেননি। পিএসজির শিরোপা উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’

এমবাপ্পে ও নেইমার দুজনই পিএসজির হয়ে ছয় মৌসুম খেলেছেন। প্যারিসের ক্লাবটি ছেড়ে গত মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। অন্যদিকে ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। ঠিকানা বদলে গেলেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে কতটা খুশি হয়েছেন সেটা বোঝা গেল তাদের শুভেচ্ছা বার্তায়।

বিদায় নেওয়ার আগে পিএসজির জার্সিতে ১৫টি শিরোপা জিতেছেন এমবাপ্পে। অন্যদিকে নেইমার জিতেছেন ১৩টি শিরোপা। নিজেদের ইতিহাসে ২০২০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে পিএসজি। সে ফাইনাল খেলেছেন এমবাপ্পে-নেইমাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd