• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

552

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও জনবল সংকট কাটাতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে গঠনের জন্য ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আজকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মূলত আগের শূন্য পদ, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নতুন করে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এই নিয়োগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

ঢাকা টুডে / আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd