• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ফরিদপুরে জামায়াত নেতার ছেলেকে কুপিয়ে জখম

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

264

পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এনায়েত হোসেনের ছেলে মুজাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে তার ওপর হামলা হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ফেরদৌস, তরিকুল ও শান্তসহ প্রায় ১৫ জন মুজাহিদুলের ওপর হামলা করে। তারা তাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মুজাহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়।

তালমা ইউনিয়ন জামায়াতের আমির এনায়েত হোসেন বলেন, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এক বছর আগে একটি ফুটবল খেলা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে তারা দীর্ঘ সময় ধরে ওৎ পেতে ছিল। আমি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।”নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার রাতেই ভুক্তভোগী পরিবার একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাপানের কিংবদন্তি সামুরাই মিয়ামোটো মুসাশি জীবদ্দশায় ৬১টি দ্বন্দ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। জানা যায় মুসাশির প্রকৃত শক্তি শুধু তলোয়ারে নয়—তার শক্তি ছিল জীবনদর্শন, আত্মনিয়ন্ত্রণ এবং দৈনন্দিন অভ্যাসে। তার লেখা দ্য বুক অব ফাইভ রিংস আজও নেতৃত্ব, কৌশল ও আত্মউন্নয়নের গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত।
মুসাশির এই জীবনদর্শন শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং আধুনিক জীবনের প্রতিটি স্তরে প্রয়োগযোগ্য।

১. বাস্তবতাকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করুন
মানুষের অধিকাংশ দুঃখের মূল কারণ হলো বাস্তবতাকে অস্বীকার করা। মুসাশি বিশ্বাস করতেন, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অভিযোগ করে শক্তি নষ্ট করা অর্থহীন। বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়ে সেখান থেকেই সমাধানের পথ খুঁজে নেওয়াই হলো প্রকৃত প্রজ্ঞা।

২. অর্থহীন কাজে সময় নষ্ট করবেন না
একজন সামুরাই হিসেবে মুসাশি প্রতিটি পদক্ষেপে ছিলেন সচেতন ও দক্ষ। আধুনিক জীবনে আমরা সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে অজান্তেই অনেক সময় ব্যয় করি। মুসাশির শিক্ষা হলো—যে কাজ আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করে না, তা সাহসের সঙ্গে জীবন থেকে বাদ দিন।

৩. নিজের অহংকার নয়, জগতকে গুরুত্ব দিন
নিজের ইমেজ বা অহংকার নিয়ে অতিরিক্ত ভাবনা মানুষকে দুর্বল করে দেয়। চারপাশের জগতকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। এতে আপনার উপলব্ধি শক্তিশালী হবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনি স্থির থাকতে পারবেন।

৪. বহুমুখী দক্ষতা অর্জনের চেষ্টা করুন
মুসাশি শুধু তলোয়ারবিদই ছিলেন না—তিনি ছিলেন চিত্রশিল্পী ও লেখকও। তার মতে, একটি বিষয়ে দক্ষতা অর্জন করলে অন্য বিষয়গুলো বোঝার ক্ষমতাও বাড়ে। তাই নিজের পেশার বাইরেও নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন।

৫. সাময়িক আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না
রাগ, ভয় বা অতিরিক্ত আনন্দের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। আবেগ যখন প্রশমিত হয়, তখন স্থির মস্তিষ্কে চিন্তা করুন। আত্মসংযমই একজন প্রকৃত যোদ্ধার শক্তি।

৬. অদৃশ্য ঝুঁকি ও সুযোগ শনাক্ত করুন
যোদ্ধার চোখ শুধু সামনে যা দেখা যায়, তাতেই সীমাবদ্ধ থাকে না। যে বিপদ বা সুযোগ এখনও স্পষ্ট নয়, তার আভাস খুঁজে নেওয়ার চেষ্টা করুন। দূরদর্শী চিন্তা আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে।

৭. অভিযোগ ও অনুযোগ থেকে দূরে থাকুন
অভিযোগ করা মানে নিজের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। এটি মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে। পরিস্থিতির দায় নিজে নিন এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন।

৮. নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আসে সাফল্য
সংকটকালে শান্ত থাকার ক্ষমতা হঠাৎ করে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলিত অভ্যাসই বড় চ্যালেঞ্জের সময় আপনাকে স্থির ও আত্মবিশ্বাসী রাখে।

৯. পার্থিব লাভ ও প্রকৃত ক্ষতির পার্থক্য বুঝুন
সব লাভই যে কল্যাণ বয়ে আনে, তা নয়। যেমন—স্বাস্থ্য নষ্ট করে অর্থ উপার্জন শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করুন।

১০. অন্যকে জয় করার আগে নিজেকে জয় করুন
মুসাশির সবচেয়ে গভীর শিক্ষা হলো—আপনার প্রকৃত প্রতিযোগী আপনি নিজেই। গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হওয়াই আসল জয়। প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টাই জীবনের শ্রেষ্ঠ যুদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd