• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর

ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

42

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন সংস্করণের। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো ব্রাজিল সমর্থকরাও অপেক্ষা করছেন সেলেসাওদের বিশ্বকাপ অভিযান দেখার জন্য।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসরে ‘সি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তাদের গ্রুপ পর্বের সূচি।

ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তারকা ফরোয়ার্ড নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

রিও ডি জেনেইরোতে দল ঘোষণার অনুষ্ঠানে নেইমারের নাম ঘোষণা করা হলে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন। ওই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে।

‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। ১৬ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ২১ জুন মরক্কো এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd