• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

39

কিলিয়ান এমবাপ্পে আর ওসমান দেম্বেলে-দুজনে কম চেষ্টা করলেন না। মাইকেল ওলিসেও রাখলেন না চেষ্টার কোনো ত্রুটি। কিন্তু তারপরও গোলের দেখা মিলল না। স্প্যানিশ রক্ষণ দেয়াল ভাঙতে পারলেন না কেউ। তাই তো বিশ্বমঞ্চের প্রথম সেমিফাইনালে শেষ হাসি হাসল স্পেন। মিকেল ওয়ারসাবাল আর পেদ্রো পোরোর গোলেই ২-০ গোলে জিতে বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল স্পেন। এ নিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে নাম লিখল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্ব শিরোপা জেতে স্পেন।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্সকে তাই চোখের জলে বিদায় নিতে হলো শেষ চার থেকে। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলবে লামিনে ইয়ামালরা। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারিত ম্যাচটি গড়াবে আগামী ১৯ জুলাই রাত ১টায়।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে এক রোমাঞ্চকর দ্বৈরথের সাক্ষী হলো বিশ্বফুটবল। টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটিতে শক্তিশালী ফরাসিদের কৌশলগত লড়াইয়ে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল স্পেন। এ জয়ের মাধ্যমে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ফরাসিদের টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল।

ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে ম্যাচের ২২ মিনিটে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল ফরাসি ডিফেন্সে ভীতি তৈরি করেন। নিজের ১৯তম জন্মদিনের ঠিক একদিন পর, ইয়ামাল ডি-বক্সের ভেতর একটি বিপজ্জনক বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় ফরাসি ডিফেন্ডার লুকাস দিগনে তাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পেনের নির্ভরযোগ্য ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এটি ছিল চলতি বিশ্বকাপে ওয়ারজাবালের পঞ্চম গোল।

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। তবে স্পেনের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষক উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যের সামনে কিলিয়ান এমবাপ্পেরা সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন। ম্যাচের ৫৮ মিনিটে ফরাসিদের ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে দেন স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরো। ফরাসি গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করে এক দুর্দান্ত ট্যাপ-ইনের সাহায্যে ব্যবধান ২-০ করেন পোরো। এর পর ফ্রান্স আক্রমণের ধার বাড়ালেও স্পেনের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি।

পুরো টুর্নামেন্টে টানা ছয়টি ম্যাচ জিতে সেমিফাইনালে আসা ফ্রান্সকে যেভাবে স্পেন তাদের নিখুঁত পাসিং ও ট্যাকটিকাল মাস্টারক্লাস দিয়ে রুখে দিয়েছে, তা এককথায় প্রশংসনীয়। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বজয়ের দোড়গোড়ায়। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মুখোমুখি হবে ‘লা রোজা’রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd