• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়-ড. নূরুল ইসলাম বাবুল সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপির কার্যালয়: উদ্বোধনে দাওয়াত পাননি কাইয়ুম-লোদীসহ অনেক নেতা বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয় সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী মাঝির সাক্ষ্য : পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে লাশ ফেলতেন জিয়াউল আহসান ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১ সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল ওসমানী হাসপাতাল: নির্ধারিত সময়ে আসেন না বেশিরভাগ চিকিৎসক, আগেই চলে যান ৯০% বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার ৯ দফা নিয়ে ইসিতে জামায়াত নেতারা, দাবিতে যা রয়েছে

বঙ্গবীর এমএজি ওসমানী দেশ ও জাতির অনন্য গৌরব: অধ্যাপক শফিকুর রহমান

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

36

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে তিনিই প্রথম বাঙালি ও সিলেটের কৃতি সন্তান হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে কমিশন লাভ করেন। জাতির দুর্দিনে কান্ডারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শফিকুর রহমান আরও বলেন, বাঙালির মাতৃভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত সেনাপতি এমএজি ওসমানী আমাদের চিরকালের আলোকবর্তিকা। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি।

এ সময় তিনি রাজধানীর ঐতিহাসিক ‘জনতা ভবন’ দখলমুক্ত করা এবং ‘জনতা পার্টি’কে দ্রুত নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পরিষদের সদস্য শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কান্ইঘাট উপজেলা পরিষদের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কয়েস আহমদ সাগর, এম উস্তার আলী, শ্রমিক পরিবহন নেতা ইনসান আলী ও আমিন পারভেজ। এছাড়াও জাকারিয়া তালুকদার, আতাউর রহমান আতাই, জামাল আহমদ তালুকদার, রুনা সুলতানা, রিয়াজ কুরেশি, হাবিবুর রহমান খান, রফিকুজ্জামান খান ও আব্দুর রহমান হীরা প্রমুখ সভায় অংশ নেন।

আলোচনা সভা শেষে বঙ্গবীর এমএজি ওসমানীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd