• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক সাবেক বিএনপি নেতা, আ.লীগের নন শাপলা চত্বর থেকে লালদিঘি ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ছয় মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে : গোলাম পরওয়ার অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম সিফাত গ্রেপ্তার ইস্যুতে সরকারের সমালোচনায় বিএনপি নেতা হেলাল জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী আবারও ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে?

বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

15

‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের ছয় মাস অতিবাহিত হলেও দলটি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হবার পর বিএনপি বারবার বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি তার ৩১ দফার প্রথম দফার সাথে বেইমানি করে জাতীয় আকাঙ্খার বিপরীতে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে প্রধান বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধীদলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করবো, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd