• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

বিএনপি-যুবদলের দুই নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার লিখিত অভিযোগ

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

278

বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদনে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন- আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুমিন ফারহানাকে উদ্দেশ করে বলেন, ‘রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে, টিস্যু পেপার কাজে লাগে না’। এছাড়া, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আরেকটি মিলাদ মাহফিলে তিনি রুমিন ফারহানার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

একই মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, ‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’- যা নারী প্রার্থী হিসেবে তার মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে দাবি করা হয়।

রুমিন ফারহানার পক্ষ থেকে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও ফুটেজও রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd