• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিপিএলের প্রথম পর্বের শুরুর সম্ভাবনা সিলেটে

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

214

বরাবরই ঢাকায় শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের আসর। তবে এবার নতুন করে সিলেট বা চট্টগ্রামে বিপিএলের প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি বিপিএলের টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে  ৩০ নভেম্বর (রোববার) হবে বিপিএল নিলাম। বিপিএলের নিলাম পিছিয়ে যাওয়ায় বিপিএলের মূল আসর কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা শুরু হয়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএলের।

ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সোমবার বিপিএলে ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে।

এর আগে পাঁচটি দল চূড়ান্ত করেছিল বিসিবি। তবে বিসিবি আগেই বলে রেখেছিল দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে নিলাম পিছিয়ে একটি দল বাড়িয়েছে বিসিবি। গত ৫ নভেম্বরের বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে গভর্নিং কাউন্সিল।

এদিকে, বিপিএলে অংশ নিতে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো দলগুলোকে। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও এখনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দেয়নি বলে জানা গেছে। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ দেয় গভর্নিং কাউন্সিল।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।

এবার সিলেটে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ খেলার কথা রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে সিলেট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd