• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের তালিকায় মেসি, মাঠে নামা কি হবে?

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

203

ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, এ নিয়ে কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। অবশেষে আর্জেন্টিনার প্রাথমিক বিশ্বকাপ দলে তার নাম ঘোষণার পর স্বস্তি পেয়েছেন ভক্তরা।

সোমবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন। সেখানে ৩৮ বছর বয়সী মেসির নাম রয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে বিশ্বকাপে খেলবেন কি না।

শিরোপাধারী আর্জেন্টিনার হয়ে ১৬ জন ফরোয়ার্ডের তালিকায় জায়গা পেয়েছেন মেসি। একই সঙ্গে দলে রাখা হয়েছে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকেও, যদিও ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তার প্রথম দুই গ্রুপ ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেসি গত কয়েক মাসে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক ফুটবলে তার সময় শেষের দিকে।

গত জুনে ইন্টার মিয়ামি সিএফ-এর হয়ে এক ম্যাচের পর তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছি, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এটাই হয়তো আমার শেষ সময়। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেললেও চোটের কারণে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি।

তবে স্কোয়াড ঘোষণার মাধ্যমে কোচ স্কালোনি হয়তো ইঙ্গিত দিলেন, শিরোপা ধরে রাখার মিশনে মেসিকেই ভরসা করছে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd