• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট

ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

7
 আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নেতৃত্বে বৈঠকে অংশ নেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন।

রাজনৈতিক সংবাদ
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ঐক্য প্রশ্নে আমাদেরকে অবশ্যই সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকেই প্রাধান্য রাখতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায়ের বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার আহ্বান জানিয়েছি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছি। আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আমরা আসবে না। এজন্য সংস্কার অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। সেই গঙ্গা চুক্তির যে নতুন করে চুক্তিটা হবে সেই বিষয়ে যাতে ভারতের সাথে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেয়া হয় এবং আমাদের পানির ন্যায্য হিস‍্যা যাতে আমরা আদায় করে নিতে পারি, সরকার এটাতে যাতে কোন ধরনের কম্প্রমাইজ না করে সে বিষয়ে কথা বলেছি।
ভারতীয় আধিপত্যবাদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই আওয়ামী লীগের সঙ্গে কোনো লড়াই না। আওয়ামী লীগকে আমরা পাঁচ আগস্ট পরাজিত করেছি। এটা এখন ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। কারণ ইন্ডিয়া আওয়ামী লীগ ও তার এ দেশীয় অ্যাসেটকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। ফলে এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক শক্তিগুলাকেও ঐক্যবদ্ধ হতে হবে। সেই আহ্বান আমরা জানিয়েছি। আমাদের ওসমান হাদির খুনিদেরকেও দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করা, শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের রায় কার্যকরে যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেছি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টা আমরা তুলে ধরেছি। তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে যাতে নির্দেশনা দেয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd