• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

ভারতে কারাভোগ করে ফিরলেন ২২ বাংলাদেশি

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

106

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ নারীসহ ২২ বাংলাদেশি। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

প্রতিবেশী দেশটির মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশনে তাদের হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে ভারতের পুলিশ ও বিএসএফ এসব বাংলাদেশিদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সাজা শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে আছেন, নেত্রকোনার পিজুস তালুকদার, শুভেন্দু সরকার তালুকদার, রনি তালুকদার, মিতু তালুকদার, পান্না তালুকদার, সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক, সেজুতি মহানায়ক ঝিনুক, নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা, উদয় দাস, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাউসার আলী, নুর আমিন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মারজান হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার ইকরামুর রহমান সায়েম, এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পপি রানি, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শাহরিয়া আহমেদ শাওন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসান আলী, যশোর সদর উপজেলার কাশফিয়াতুন নূর ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মো. শামীম।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন কারাভোগ শেষে ২২ বাংলাদেশিকে ভারতীয় কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd