• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ভুল তথ্যের ভিত্তিতে জামায়াত সমর্থকের বাড়িতে পুলিশের অভিযান, রাতে থানা ঘেরাও

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

322

ফেনীর দাগনভূঁঞা উপজেলা জামায়াতে ইসলামীর সমর্থক বদুর রহিমের বাড়িতে ভুল তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

এর প্রতিবাদে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে থানা ঘেরাও করেন জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

জানা গেছে, মঙ্গলবার রাতে আবদুর রহিমের বাড়িতে পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও এলাকাবাসী দাগনভূঁঞা থানা অভিমুখে যাত্রা করেন এবং থানা প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার পর পরিস্থিতির সমাধান হয়।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ‘অন্যায়ভাবে আমাদের লোককে হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দাগনভূঁঞা থানার ওসি নিরপেক্ষ নয়। পুলিশের পক্ষ থেকে আমাদের জানিয়েছে নির্বাচন পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।

ফেনী সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আবদুর রহিমের বাসা সম্পর্কে আমাদের কাছে যে তথ্য ছিল, অভিযানের সময় দেখা যায় তা ভুল ছিল। এই ঘটনার ফলে নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা ও শান্তি-শৃঙ্খলার পরিবেশ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। দাগনভূঁঞা এলাকায় নির্বাচনি দায়িত্ব পালনের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ‘স্পেশাল সুপারভাইজার অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকেই এলাকায় দায়িত্ব পালন শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd