• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে? খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী আসায় বদল গেল সব, এ যেন এক অন্য ওসমানী হাসপাতাল! গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মষ্টমীতে সিসিক প্রশাসক প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয়—প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : ফখরুল ইসলাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ অটোরিকশায় লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি

ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

10

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এর মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর কমিটি গঠন করা হয়।

 

সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নুরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক।’

 

 

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

 

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং সংসদের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত নীতি ও প্রশাসনিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় নজরদারি ও পর্যালোচনার সুযোগ রয়েছে এই কমিটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd