• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

ভোলাগঞ্জে ফিরছে শত ট্রাক পাথর, তবে প্রতিস্থাপনের দায় কার?

Reporter Name / ৬৫০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

389

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফেরত আসতে শুরু করেছে ভোলাগঞ্জে। জেলা প্রশাসনের আল্টিমেটামের পর আতঙ্কে পড়ে স্থানীয়রা নিজ খরচে ট্রাক ও নৌকায় করে পাথর ফেরত দিচ্ছেন। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত শতাধিক ব্যক্তি প্রায় দুই লাখ ঘনফুট পাথর ভোলাগঞ্জে জমা দিয়েছেন।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সব সাদাপাথর ফেরত দিলে বিনা শর্তে দায়মুক্তি পাওয়া যাবে। তবে সময়সীমা শেষে কারও কাছে পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম জানিয়েছেন, ২৫ আগস্ট আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর ২৬ আগস্ট থেকে শুরু হবে চিরুনি অভিযান। “রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক, লুটকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না,”—বলেছেন তিনি।

অন্যদিকে, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপনও চলছে। ইতোমধ্যে ১০ লাখ ঘনফুটেরও বেশি পাথর উদ্ধার করা হয়েছে, এর মধ্যে প্রতিস্থাপন হয়েছে আড়াই লাখ ঘনফুট। তবে বিশাল ক্ষতিপূরণের এই কাজ কে করবে, কীভাবে হবে—সে প্রশ্ন রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিস্থাপন কাজ শেষ করার চেষ্টা চলছে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় আল্টিমেটামের সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। তখনই জানানো হয়, নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার হবে, সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এখন প্রশ্ন একটাই—আল্টিমেটামে আতঙ্কিত হয়ে ফেরত আসছে লাখ লাখ ঘনফুট পাথর, কিন্তু প্রকৃতির ক্ষতিপূরণস্বরূপ এই পাথর প্রতিস্থাপনের দায়ভার শেষ পর্যন্ত নেবে কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd