• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট

মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

16

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে এসআরবি-৯ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার মধ্যরাতে সিলেটের বিয়ানীবাজার মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্তাতার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি।

এসআরবি-৯ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রাকিব’ ছদ্মনাম ব্যবহার করে গত ৮ সেপ্টেম্বর একটি পেশাদার নৃত্যশিল্পী দলকে সরাইলে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান মুজাহিদ। অনুষ্ঠানের জন্য ৯ হাজার টাকায় চুক্তি করে ২ হাজার টাকা অগ্রিমও দেয় সে।

১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে ওই তরুণ এক কিশোরী (১৬) ও এক তরুণীকে (১৯) নিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। পরে রাকিবসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তাদের তিতাস নদীর শাহবাজপুর এলাকায় নেওয়া হয়। নৌকায় আরও তিন যুবক ছিলেন।

একপর্যায়ে নদীর মাঝখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন পাঁচ যুবক। পরে তরুণ শিল্পীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তার সঙ্গে থাকা দুই নারী শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

পরে রাত ৮টার দিকে তিন শিল্পীকে তিতাস নদীর নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় কাদাপানিতে ফেলে রেখে অভিযুক্তরা নৌকা নিয়ে চলে যান।

এ ঘটনায় ভুক্তভোগীরা সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর পুলিশ প্রথমে শান্ত বিশ্বাস (১৯) নামে আসামিকে আটক করে।

পরবর্তীতে ওই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে সিলেটের বিয়ানীবাজার থেকে প্রধান আসামি মুজাহিদকে আটক করে এসআরবি-৯। মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বুড্ডা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত বাকি পাঁচ সহযোগীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd