• শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

183

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খাদের কিনারায় চলে গিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ব্যাটিং ঝড়ে জয় বঞ্চিত হয়নি। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ভুল করেনি পাকিস্তান। মার্কিনিদের সহজেই হারিয়েছে। আজ মার্কিনিদের বিপক্ষে পেয়েছে ৩২ রানের জয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব এনে দেন উড়ন্ত সূচনা। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে সাইমের বিদায়ের আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৪! সাইম আউট হন ১৯ রানে। পরে ফারহান একা হাতে চালান তান্ডব। ৪১ বলে খেলেন ৭৩ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বাবর আজম ৩২ বলে ৪৬ ও শাদাব খান ১২ বলে করেন ৩০ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানে থামে পাকিস্তানের ইনিংস। যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ফন শ্যালউইক ২৫ রানে নেন ৪ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে এই যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজে। এবার আর সেই হারের মধুর শোধ তুললো পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ব্যাটাররা নিয়মিত রানের দেখা পেলেও পাকিস্তানের ছুঁড়ে দেওয়া সেই রান পাহাড় টপকাতে পারেনি। ৮ উইকেটে ১৫৮ রানে থামে মার্কিনিদের ইনিংস। তাতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এখন তাদের জন্য সময়ের ব্যাপারমাত্র। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫১ রান করেন শুভম রাঞ্জানে। এছাড়া ৩৪ বলে ৪৯ রান করে ওপেনার শায়ান জাহাঙ্গীর। পাকিস্তানের হয়ে ২৭ রানে তিন উইকেট নেন স্পিনার উসমান তারিক। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা যোগাবে পাকিস্তানকে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৯০/৯, ২০ ওভার, (ফারহান ৭৩, বাবর ৪৬, শ্যালউইক ৪/২৫)।
যুক্তরাষ্ট্র: ১৫৮/৮, ২০ ওভার (রাঞ্জানে ৫১*, জাহাঙ্গীর ৪৯, উসমান ৩/২৭)।
ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: সাহিবজাদা ফারহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd