• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

যুদ্ধ শুরু হলো : ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনি

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

432

ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি কৌশলগত স্থানে গত শুক্রবার ইসরাইলের হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হয়েছে সংঘাত। ক্রমেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধ শুরু হলো।

বুধবার (১৮ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে লিখেছেন, ’মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

‘হায়দার’ ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা:)-এর আরেক নাম।

তিনি আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।’

এর আগে, মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছিলেন, তিনি জানেন খামেনি কোথায় আছেন। কিন্তু ‘তাকে বের করে আনবে না, অন্তত এখনই নয়’। তার এমন মন্তব্যের পরই খামেনি এ বার্তা দিয়েছেন।

এদিকে বিবিসি এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ট্রাম্প খামেনিকে হত্যার একটি ইসরাইলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd