• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: তারেক রহমান

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

327

জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে আর দলীয় কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে। আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’

শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় সমবেত নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তিনি আরও বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।

দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।’ দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ধৈর্যের সঙ্গে মানুষের সেবা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে নেতাকর্মীদের রাস্তার বাঁ দিকে চেপে দাঁড়িয়ে চলাচলের পথ সুগম করে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। তিনি বলেন, ‘সবাই বাঁ দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd