• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

রেকর্ড দামে বিক্রি হলো ব্রাডম্যানের ব্যাগি গ্রিন টুপি

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

292

নিলামে রেকর্ড ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হল অসি কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় শহর গোল্ড কোস্টে লয়েডস অকশন আয়োজিত এই নিলামে ক্যাপটি কিনেছেন নাম প্রকাশ না করার অনুরোধ করা এক ক্রেতা।

ক্রেতার ১৬.৫% প্রিমিয়ামে ৭৫,৯০০ অস্ট্রেলিয়ান ডলার যোগ হলে ব্যাগি গ্রিন ক্যাপের মোট মূল্য দাঁড়ায় ৫ লাখ ৩৫ হাজার ৯শ অস্ট্রেলিয়ান ডলার। এর মাধ্যমে ভেঙ্গে যায় ১৯৪৭/৪৮ সালে ভারতের বিপক্ষে খেলা ঐ সিরিজের ব্যাগি গ্রিন ক্যাপের বিক্রির মূল্য। ক্যাপটি ২০২৪ সালে নিলামে ক্রেতার প্রিমিয়ামসহ ৪ লাখ ৭৯ হাজার ৭শ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙ্গে যায়।

সোমবার বিক্রি হওয়া ক্যাপটি ভারতের অলরাউন্ডার শ্রীরঙ্গা বাসুদেব ‘রাঙ্গা’ সোহোনিকে উপহার দিয়েছিলেন ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যাওয়া ব্র্যাডম্যান। ক্যাপের ভেতরে লেখা ছিল- ‘ডি.জি. ব্র্যাডম্যান’ এবং ‘এস.ডাব্লিউ. সোহোনি’।

১৯৯৩ সালে ৭৫ বছর বয়সে মারা যান সোহানি। এরপর থেকে ব্র্যাডম্যানের দেওয়া ক্যাপটি দেখাশোনা করছিলেন সোহানির পরিবার।

নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন ব্যাগি গ্রিন ক্যাপ ক্রয়  করা ক্রেতা। অবশ্য ক্রয়ের পর অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে প্রদর্শনের জন্য ক্যাপটি রেখে দিয়েছেন ঐ ক্রেতা।

নিলাম পরিচালনাকারী লয়েড অকশনিয়ার্স অ্যান্ড ভ্যালুয়ার্সের প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস বলেন, ‘তিন প্রজন্ম ধরে এটি তালাবদ্ধ অবস্থায় আছে।’

ভারতের বিপক্ষে সিরিজটি নিজ মাটিতে ব্র্যাডম্যানের শেষ সিরিজ ছিল। ঐ সিরিজটি স্মরণীয় করে রেখেছিলেন ব্র্যাডম্যান। ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ব্যাট হাতে ৭১৫ রান করা সিরিজে প্রথম শ্রেণির ক্রিকেটে শততম সেঞ্চুরি  হাঁকিয়েছিলেন এই কিংবদন্তি ব্যাটার।

৫২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৯৯.৯৪ ব্যাটিং গড় হওয়ায় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার বলা হয় ব্র্যাডম্যানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd