• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

শক্তিশালী বিস্ফোরণে কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য নিহত

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

126

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) একটি পুলিশ গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলমসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল (ডিআই) খান সংলগ্ন পনিয়ালা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই কেন্দ্রিয় সরকার তীব্র নিন্দা জানায় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়।

পুলিশ জানায়, বিস্ফোরণটি একটি টহল গাড়ির একেবারে কাছাকাছি ঘটে। এর ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এএসআই গুল আলম, কনস্টেবল রফিক ও কনস্টেবল সাখি জান শহীদ হন।

সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যায়। ঘটনাটিকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মনে করে তদন্তের জন্য আলামত সংগ্রহ শুরু হয়েছে।

নকভি ও আফ্রিদির নিন্দা

এদিকে পাকিস্তানের কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ডিআই খানের পুলিশ সদস্যদের ওপর ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ এর এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মোহসিন নকভি বলেন, শহীদ পুলিশ সদস্যদের বীরত্ব খাইবার পাখতুনখোয়া পুলিশের অটল সংকল্পের প্রতীক; তাদের আত্মত্যাগ ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ শহীদদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের সেবার প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে চালানো এ বিস্ফোরণের নিন্দা জানান।

তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, এএসআই গুল আলম, কনস্টেবল রফিক এবং ড্রাইভার সাখি জান জাতির গর্ব। তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, সীমিত সদস্য নিয়েও আমাদের পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনের সারিতে লড়ছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা জাতিকে দমিয়ে রাখতে পারবে না।

হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে- এমন প্রতিশ্রুতি দিয়ে সোহাইল আফ্রিদি বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধ আরও দৃঢ় সংকল্পে চলবে।

লাক্কি মারওয়াত ও বান্নুতে আগের দিনও হামলা

এর মাত্র একদিন আগে লাক্কি মারওয়াত ও বান্নুর পৃথক হামলায় আরও দুই পুলিশ সদস্য শহীদ হন। লাক্কি মারওয়াতে একটি পুলিশ টহল দলকে লক্ষ্য করে ঘটানো বিস্ফোরণে একজন শহীদ ও তিনজন আহত হন। আর বান্নুতে অজ্ঞাতনামা হামলাকারীরা আরও একজন পুলিশ সদস্যকে শহীদ করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd