• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ বিচারের দাবিতে বুলেট: ইনকিলাব মঞ্চে পুলিশের বর্বরতা

Reporter Name / ৪২০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

498

জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এই ন্যায্য ও গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের গুলি, লাঠিচার্জ, বর্বর ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জুলাই নেটওয়ার্ক’।

শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন পুলিশ অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর গুলি, লাঠিচার্জ চালায়। পরিকল্পিতভাবে পুলিশের দুর্বৃত্তায়ন এবং মব সৃষ্টি করে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। রাস্তায় ফেলে নিরস্ত্র আন্দোলনকারীদের নির্মমভাবে মারধর করা হয়। যা সভ্য সমাজ ও মানবাধিকারের সকল নীতিমালার চরম লঙ্ঘন।

প্রথমে পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরবর্তীতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং নির্বিচার লাঠিচার্জ চালানো হয়। এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জুলাই এক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন।

যৌক্তিক দাবি উপেক্ষা করে আন্দোলনরতদের ওপর পুলিশের এই হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। এমনকি দায়িত্ব পালনরত সংবাদকর্মী ও সাধারণ পথচারীরাও এই সহিংসতা থেকে রেহাই পাননি। অমানবিক হামলায় অনেক আন্দোলনকারীর হাত-পা ভেঙে গেছে। অনেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন।

অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বিষয় হলো—জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে, আজ তাদের ওপরই রাষ্ট্রীয় বাহিনীর হামলা চালানো হয়েছে। আন্দোলনকারীদের যৌক্তিক দাবি ছিল জুলাই বিপ্লবের অগ্রসেনানী শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। অথচ সেই দাবিকে পাশ কাটিয়ে দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে।

আমরা বিশ্বাস করি, দমন-পীড়নের মাধ্যমে ন্যায়বিচারের দাবি দমিয়ে রাখা যায় না। জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্নে জুলাই নেটওয়ার্ক আপসহীনভাবে জনগণের পাশে থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd