• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

শাহপরান মাজারের ওরস উপলক্ষে এসএমপি কমিশনারের সমন্বয় সভা

Reporter Name / ৫৯৪ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

302

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ ও ২৯ আগস্ট হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফে অনুষ্ঠিতব্য বাৎসরিক পবিত্র ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি, এবং অনৈসলামিক কার্যক্রম প্রতিরোধে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাজার প্রাঙ্গণে কোনো ধরণের অনৈসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটর করার জন্য পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়। ওরসকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।

পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অনৈসলামিক কোনো কার্যকলাপ না ঘটে-এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত তদারকি কমিটির সদস্যবৃন্দ। তদারকি কমিটির সদ্যবৃন্দ পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরও বলেন, কেউ যাতে কোনোভাবে পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত সমন্বয় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‌্যাব-৯, অধিনায়ক-৩৪ বীর সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, হযরত শাহপরান (র.) মাজার কমিটির সদস্যবৃন্দ এবং মাজারের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd