• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

28

দীর্ঘদিনের ইনজুরি ও অফফর্মের পরও নেইমারকে বিশ্বকাপ দলে নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কাফের চোট নিয়ে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নেইমারকে নিয়ে প্রশ্ন উঠেছিল শুরু থেকেই। তবে অবশেষে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিলেন ইতালিয়ান এই কোচ।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মতো অবস্থায় থাকবেন নেইমার।

আনচেলত্তি বলেছেন, “নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে।”

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের দুটি ম্যাচ হলেও একটিতেও খেলা হয়নি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। কাফের চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় শেষ গ্রুপ ম্যাচেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

নেইমারকে ছাড়াই ব্রাজিলের আক্রমণভাগ দারুণ ছন্দে রয়েছে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন।

অন্যদিকে ম্যাথিউস কুনহা জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ভিনিসিয়ুস ও কুনহাই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন হলে নকআউট পর্বের আগে আরও শক্তিশালী হয়ে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd