• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

29

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুর্গম হাওরে অবস্থিত আন্তপুর নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষায় এই বিদ্যালয়ের কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে হয় সাঁতার কেটে। নেই কোন নৌকার ব্যবস্থা।

শনিবার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নৌকা পেল।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এসএসসি ৮৮ ব্যাচের কয়েকজন বন্ধু এখানে অর্থায়ন করেন। তারা হলেন জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিম মামনুন আহমেদ, সামসুদ্দীন আহমেদ বাবলু। শনিবার দুপুর ২ টায় আন্তরপুর নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা নৌক টি তুলে দেন।

তখন উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ভুমি দাতা মোঃ আব্দুস সাত্তার, আলী উসমান বাদল, জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম বলেন, শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসে। এতে বর্ষায় উপস্থিতি কমে যায়। নৌকাটি পাওয়া ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ কমবে। উপস্থিতিও বাড়বে।

নৌকাটি হস্তান্তরকালে জাফর সাদেক বলেন, বাচ্চাদের দুর্ভোগের কথা শুনে আমার এগিয়ে এসেছি। আরো অনেক স্কুলে এমন সমস্যা আছে। আশাকরি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা জানান সুনামগঞ্জের হাওর এলাকায় অন্তত এক হাজার গ্রামে বিদ্যালয় নেই। এসব গ্রামের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির হার ও ঝরে পড়ার হার বেশি।

হাওরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। তিনি সারাদেশে বিদ্যালয় নির্মাণের জন্য যে দুরত্ব বিবেচনা করা হয় হাওর অঞ্চলের জন্য সেই শর্ত শিথিল করার দাবি জানান। তিনি শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd