• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

99

দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সেই সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার স্পষ্ট বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে আবার বাংলাদেশের হয়ে খেলার কোনো সুযোগ নেই।

শুক্রবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিবের ভবিষ্যৎ নিয়ে আমিনুল বলেন, ‘তার (সাকিবের) ফিরে এসে দেশের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এরপরই তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সেই প্রসঙ্গ টেনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যেভাবে তিনি ক্রিকেটারের অবস্থান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয়ে সামনে এসেছেন, তাতে আমার মনে হয় না তার দেশে ফেরার কোনো সুযোগ আছে। তিনি ফিরলে সবকিছু আইনিভাবেই মোকাবিলা করতে হবে।’

সাকিবের বিষয়ে এর আগে তুলনামূলক নমনীয় অবস্থান ছিল সরকারের। আমিনুলের কথাতেও সেটি উঠে এসেছে। তবে সাম্প্রতিক ঘটনার পর সেই অবস্থান বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।

‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এর পর তার ফেরার জন্য কোনো ক্ষেত্র তৈরি করার কথা ভাবার সুযোগ আছে বলে মনে করি না,’ বলেন আমিনুল।

এরপর আরও কঠোর ভাষায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যিনি স্বৈরাচারীদের মঞ্চে উঠেছেন, তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

সাকিবকে নিয়ে একই ধরনের অবস্থান জানিয়েছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও। তার মতে, সাম্প্রতিক ঘটনার পর সাকিবের ক্রিকেটীয় পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয়ই বড় হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, সাম্প্রতিক ঘটনার পর এখন ক্রিকেটারের চেয়ে তার রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে গেছে।’

সিরাজউদ্দিনের আরেকটি মন্তব্য ছিল আরও সরাসরি, ‘রাজনৈতিক পরিচয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বিসর্জন দিয়েছেন সাকিব।’

জাতীয় দলে ফেরার পথও সহজ নয় বলে মনে করেন এই বিসিবি পরিচালক। তিনি বলেন, ‘এখন তাকে ক্রিকেটারের চেয়ে রাজনৈতিক ব্যক্তি হিসেবেই বেশি দেখতে হবে। জাতীয় দলে খেলতে হলে আগে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ থেকে মুক্ত হতে হবে, এরপর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার বয়স বিবেচনায় আবার জাতীয় দলে খেলার সম্ভাবনা খুবই কম।’

এর কয়েক ঘণ্টা আগেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি।

একই সাক্ষাৎকারে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাও বলেছিলেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।

কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি পরিচালকের সর্বশেষ বক্তব্যের পর সাকিবের সেই প্রত্যাবর্তনের আশা এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd