• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’ ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

7

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নামলেই সক্ষমতা প্রমাণ হবে।

সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের জনগণ, শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে অবস্থান করবে। ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা চলছে। যারা এ উদ্যোগ নিতে চান, তাদের উদ্দেশে তিনি বলেন, যদি সাহস থাকে, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটা সক্ষমতা রয়েছে, তা মাঠে নামলেই প্রমাণ হবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd