• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী

Reporter Name / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

327
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানের ব্যবধানে হেরেছে সিলেট। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে সিলেট থামে ৮ উইকেটে ১৫৩ রানে।
বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।
আর এতে শিরোপার মঞ্চে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হলো শান্তর দল।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটার জাকির হাসান ও আরিফুল ইসলামকে খালি হাতে ফিরিয়ে দেন বিনুরা ফার্নান্ডো। তৃতীয় উইকেটে ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬৯ রানের মূল্যবান জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান স্যাম বিলিংস।
তবে দুর্ভাগ্যজনক রানআউটে ইমন বিদায় নিলে ম্যাচে আবারও নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। এক পর্যায়ে উইলিয়ামসনের হাতে জীবন পেলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি বিলিংস।
আফিফ হোসেন কিছুটা আশা জাগালেও পরিচিত চিত্রের পুনরাবৃত্তি ঘটে, ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তিনিও। শেষ পর্যন্ত লক্ষ্যের কাছাকাছি গিয়েও ১২ রান দূরেই থামতে হয় সিলেটকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন পারভেজ হোসেন ইমন, ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংস। বিলিংস খেলেন ২৮ বলে ৩৭ রান। আফিফের ব্যাট থেকে আসে ২১ রান। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্ডো, ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd