• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪

সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

3

সবুজ পাহাড় আর আধ্যাত্মিক ঐতিহ্যের শান্ত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট মহানগরী এখন ধুঁকছে তীব্র ট্রাফিক জটের যন্ত্রণায়। একসময়ের ছিমছাম এই শহরের সড়কগুলোতে এখন রাজত্ব করছে দীর্ঘ স্থবিরতা। দিন যত যাচ্ছে, যানজটের তীব্রতা ও পরিধি ততই জ্যামিতিক হারে বাড়ছে।

জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টা, মদিনা মার্কেট, শিবগঞ্জ এবং কোর্ট পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন যেন একেকটি উন্মুক্ত ট্রাফিক ফাঁদ। প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসাপ্রত্যাশীরা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই নগরী অদূর ভবিষ্যতে পুরোপুরি অচল হয়ে পড়তে পারে। দীর্ঘ অনুসন্ধানে দেখা গেছে, সিলেট শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার পেছনে সুনির্দিষ্ট কিছু কাঠামোগত ও প্রশাসনিক ব্যর্থতা দায়ী।

অনুসন্ধানে উঠে এসেছে, সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাণিজ্যিক এলাকা এবং এমনকি সরকারি দপ্তরের সামনে ১০০টিরও বেশি অননুমোদিত দূরপাল্লা ও লোকাল গাড়ি স্ট্যান্ড গড়ে উঠেছে। বন্দরবাজারের কোর্ট পয়েন্ট ও খোদ সিলেট নগর ভবনের সামনে প্রতিদিন অবৈধভাবে সারি সারি সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়। এই অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে মূল সড়কের অর্ধেকেরও বেশি অংশ বেদখল হয়ে যান চলাচলের পথ সংকুচিত করে তুলছে।

যানজট নিরসনে দক্ষিণ সুরমার পারাইরচকে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি বর্তমানে কার্যত অকেজো পড়ে রয়েছে। প্রায় ৯ একর জমির ওপর নির্মিত এই টার্মিনালটিতে ৪০টি ট্রাক রাখার ব্যবস্থা থাকলেও দূরত্বের অজুহাতে চালকেরা সেখানে যান না। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের বিশাল চত্বর এখন ফাঁকা পড়ে আছে এবং স্থানীয় যুবকেরা সেখানে ক্রিকেট খেলছেন। অথচ শহরের ভেতরে কালীঘাট পাইকারি বাজার, সোবহানীঘাট সবজি বাজার এবং কিনব্রিজ সংলগ্ন প্রধান সড়কগুলো দখল করে দিন-রাত পণ্যবাহী ট্রাক পার্কিং করা হচ্ছে, যা পুরো শহরের প্রবেশপথগুলোকে ব্লক করে দিচ্ছে।

শহরের অন্যতম প্রধান সংযোগস্থলÑকিনব্রিজ থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দুই বছর ধরে বেহাল ও সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা এই দেড় কিলোমিটার সড়কে প্রতিনিয়ত গাড়ি বিকল হয়ে তীব্র জটের সৃষ্টি করছে। এছাড়া শহরের প্রধান প্রধান ইন্টারসেকশন বা মোড়গুলোর ধারণক্ষমতা অপরিকল্পিত। অপরিকল্পিত নগরায়ণ এবং পার্কিং ব্যবস্থার অভাব শহরের গতি থামিয়ে দিচ্ছে।

সড়কের এই সীমাহীন অব্যবস্থাপনায় পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনের এই দুঃসহ যন্ত্রণা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নগরীর কুমার পাড়ার বাসিন্দা সোহেল আহমেদ বলেন, প্রতিদিন সকালে মেয়েকে নিয়ে স্কুলে যেতে সময়ের আধা ঘণ্টা-এক ঘণ্টা আগে বের হয়েও সময়মতো যাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে সিলেটে যানজট বেড়েই চলছে। মেয়েকে স্কুলে দিয়ে আবার গিয়ে দোকান খুলতে হয় আমাকে। এর একটা স্থায়ী সমাধানের প্রয়োজন।

যানজট নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে প্রশাসন কিছুটা কঠোর অবস্থান নিয়েছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগ ট্রাফিক আইন লঙ্ঘন এবং যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ট্রাফিক বিভাগ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬০০টি মামলা দায়ের করেছে, যা থেকে জরিমানাবাবদ রেকর্ড ৭২ লাখ ৯০ হাজার টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। এছাড়া প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি নিয়মবহির্ভূত গাড়ি আটক ও জব্দ করা হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি, এই জরিমানা বা সাময়িক অভিযান যানজটের স্থায়ী সমাধান আনছে না।

শহরে আগের তুলনায় বর্তমানে যানজট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, সিলেটে সওজ (সড়ক ও জনপথ বিভাগ)-এর সড়ক সংস্কারের কয়েকটি কাজ চলমান রয়েছে। তাই সবগুলো রাস্তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না এবং একই রাস্তা ব্যবহার করতে হওয়ায় শহরের ওপর গাড়ির চাপ বাড়ছে। যে কাজ গত আগস্ট মাসে শেষ হওয়ার কথা ছিল, সেই কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো শেষ করতে পারেনি।

তিনি আরও বলেন, সিলেট শহরে অপরিকল্পিত বড় বড় অনেক মার্কেট গড়ে উঠেছে যাদের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই। ফলে ক্রেতা-বিক্রেতারা মার্কেটের সামনেই গাড়ি রেখে দেন, যা তীব্র যানজট সৃষ্টি করছে। তবে আমরা ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করেছি। যানজট নিরসনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। চালক ও মালিকরা যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট স্থানে পার্কিং করলে যানজট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

নগর পরিকল্পনাবিদদের মতে, সিলেটকে যানজটমুক্ত করতে হলে সবার আগে রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছার মাধ্যমে রাস্তার মোড়গুলোর অবৈধ স্ট্যান্ড ও হকার উচ্ছেদ করতে হবে। একই সাথে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পারাইরচক ট্রাক টার্মিনালটি চালকদের জন্য বাধ্যতামূলক করা, মহানগরের ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা এবং ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন করা জরুরি। তা না হলে, প্রাচ্যের লন্ডন খ্যাত এই ঐতিহাসিক নগরী একসময় পুরোপুরি অচল হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd