• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী

সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

123

সিলেট নগরীতে আশঙ্কাজনকহারে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।  অপরাধীদের সাথে পুলিশের সখ্যতা গড়ে ওঠায় অপরাধ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তাদের অভিযোগ, বর্তমান সরকারকে পরিকল্পিতভাবে বেকায়দায় ফেলতে পুলিশের ভেতরে থাকা একটি অসাধুচক্র নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে।

স্বেচ্ছাসেবক দল নেতা মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে ও জাসাস নেতা মুহিবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, “সিলেট নগরীতে বর্তমানে দিনে-দুপুরে ছিনতাই, চুরি ও ডাকাতি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এমনকি খোদ পুলিশ প্রশাসনের চোখের সামনে এসব অপরাধ ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

সমাবেশে বর্তমান পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুসের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, পুলিশ কমিশনার অপরাধ দমনের চেয়ে অপরাধকে আড়াল করতে বেশি সচেষ্ট। সম্প্রতি সাংবাদিকদের ওপর ছিনতাইয়ের ঘটনাকে তিনি ‘মিথ্যা গল্প’ বলে উড়িয়ে দিয়ে গণমাধ্যমকর্মীদের অপমান করেছেন।

তিনি সিলেটকে লন্ডনের চেয়েও নিরাপদ দাবি করে জনগণের সাথে ব্যঙ্গ করছেন। মূলত; তিনি এবং শাহপরাণ থানার ওসিসহ কিছু কর্মকর্তা এখনো ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের দুই মাস পার না হতেই একটি চক্র সুপরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

একদিকে পুলিশ অপরাধীদের লালন করছে, অন্যদিকে নিরীহ বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানি ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করছে। এয়ারপোর্ট থানায় একজন নারীর ছিনতাইকারী শনাক্ত হওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার না করে তালবাহানা করছে বলে সমাবেশে জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুণ্যভূমি সিলেটের শান্তিপ্রিয় মানুষ আজ আতঙ্কিত। অবিলম্বে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা না হয়। তবে সিলেটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কঠোর গণ-আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd