• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে

সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

12

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ছুটি না নিয়েই সাড়ে ৩মাস ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিনুর রহমান নামে ওই চিকিৎসক ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সাড়ে তিন মাস থেকে। তিনি বর্তমানে কানাডা অবস্থান করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে যানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার(আরএমও) ডা. শাহিনুর রহমানকে জেলা সিভিল সার্জনের আদেশে এটাচমেন্ট মেডিকেল অফিসার হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদয়ান করা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ডা. শাহিনুর রহমান ওসমানীনগর উপজেলা হাসপাতালে যোগদান করেন। ওসমানীনগরে যোগদানের পর ৮মাস দায়িত্ব পালন করলেও চলতি বছরের পয়েলা জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কোনো অনুমতি বা ছুটি না নিয়ে তিনি কানাডায় চলে যান। ছুটি ছাড়া গত সাড়ে তিন মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডা. শাহিনুর রহমান।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলনে, ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগদান না করায় আমরা উনাকে শোকজ করেছিলাম কাজে যোগদান করার জন্য। তবে তিনি না আসায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। এরপর ওসমানীনগর হাসপাতাল থেকে মেডিকেল অফিসার হিসেবে তার সংযুক্তি বাতিল করা হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনঅনুমোদিত ভাবে ছুটি না নিয়েই বিদেশে আছেন। তার ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd