• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সিলেটে নাদেলসহ সাড়ে ৩শ জনের বিরুদ্ধে আরেক মামলা

Reporter Name / ৩৭৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

205

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটে আরেক মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ ৬৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামী করা হয়েছে।

গত ৪ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এস কে এ কাদিরের ছেলে এস এম পলাশ। তিনি বর্তমানে সিলেট নগরীর পাঠানটুলাস্থ আল-আমিন রোডের বাসিন্দা।

গত বছরের ১৯ জুলাই বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে এবং ৪ আগস্ট বন্দরবাজার ও বারুতখানায় সশস্ত্র হামলার অভিযোগ করা হয়েছে।

মামলার এজহারনামীয় আসামীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রূকন, কানাইঘাট  উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন ও এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি।

আদালতের নির্দেশে ৪ আগস্ট কোতোয়ালী থানায় মামলাটি রেকর্ড হয়েছে। কোতোয়ালী থানার সিআর মামলা নং ৯০৮/২০২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd