• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক সাধারণ ক্ষমা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ: জামায়াতের বাস্তবায়ন কমিটির প্রস্তুতি বৈঠক সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

43

সিলেট ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তার নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী ওই কর্মকর্তার দাবি, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে এই চক্রান্ত চালিয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ রায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পূর্বপাড়ার বেনু মাধব রায় ও অঞ্জনা রানী রায়ের ছেলে। তিনি বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে কর্মরত। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টা ৪৪ মিনিটে পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন বিশ্বজিৎ রায়। পরে তাকে পাঠানো লিংকে প্রবেশ করে তিনি দেখতে পান, তার নাম ও মূল ভেরিফায়েড ফেসবুক আইডির ছবি হুবহু ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে পবিত্র কোরআন শরিফ, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্বজিৎ রায় বলেন, আমার মূল ভেরিফায়েড আইডি থেকে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। ভুয়া আইডিটি পর্যালোচনা করলে সেখানে একাধিক বানানের ভুলও দেখা যায়। আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে বিব্রত করা এবং চক্রান্তমূলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করতেই কেউ এ ভুয়া আইডি তৈরি করেছে। বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে জানিয়ে থানায় জিডি করেছি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভুয়া আইডি পরিচালনাকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd