• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সিলেট থেকে শুরু, শেষ মা-বাবার কবর জিয়ারতে

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

366

২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারের শেষ দিনে ঢাকার ৮টি আসনের নির্বাচনী এলাকায় জনসভা করেন তিনি। রাতে মা-বাবার কবর জিয়ারত করে শেষ করেন এবারের নির্বাচনী প্রচারাভিযান।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ নির্বাচনী এলাকায় জনসভা করে দিনের কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এরপর একে একে ঢাকা-১০, ঢাকা-৮-সহ ৮টি জনসভায় যোগ দেন তিনি। জনসভা শেষ করে রাতে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা বাবা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মা খালেদা জিয়ার সমাধিস্থলে যান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর কবর জিয়ারত করেন তারেক রহমান।

২০ দিনে ৩০টির অধিক জনসভা:
২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করার মধ্য দিয়ে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। সোমবার ঢাকায় ৮টি নির্বাচনী জনসভা করার মধ্য দিয়ে প্রচারাভিযানের সমাপ্তি টানেন তিনি। এই সময়ে ঢাকা ও ঢাকার বাইরে ৩০টির বেশি জনসভায় অংশ নেন তারেক রহমান।

সিলেট সফরে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জের জনসভায় যোগ দেন। ঢাকায় ফিরে আসার পরদিন ২৩ জানুয়ারি রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে নির্বাচনী জনসভা করেন। পরদিন এক মতবিনিময় সভায় যোগ দেন। ২৫ জানুয়ারি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লায় জনসভা করেন বিএনপির চেয়ারম্যান।

২৬ জানুয়ারি নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন। ২৭ জানুয়ারি ময়মনসিংহ, গাজীপুর, উত্তরায় সমাবেশে অংশ নেন। মাঝে এক দিন বিশ্রাম নিয়ে ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে বের হন তারেক রহমান। এদিন রাজশাহী, নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেন তিনি। পরদিন ৩০ জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। রংপুর যাওয়ার পথে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। ৩১ জানুয়ারি বগুড়ার শাহজাহানপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করার মধ্য দিয়ে উত্তরাঞ্চল সফর শেষ করেন।

মাঝে কয়েক দিনের বিরতি দিয়ে ৪ ফেব্রুয়ারি বরিশাল ও ফরিদপুরে জনসভা করেন তারেক রহমান। ৬ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। প্রচারের শেষ দুই দিনে ঢাকায় ১৫টি জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd