• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

69

আসরে টিকে থাকতে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়টা দরকার ছিল। রাতের অন্য ম্যাচে মরক্কো জিতে সমীকরণটা সহজ করে দিলেও মাঠে নিজেদের সেরাটাই দিলো ব্রাজিল। তাতে নায়ক হয়ে উঠলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাতেউস কুনহা। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে সহজ পেয়েছে ব্রাজিল। অন্য গোলটি করেন আগের ম্যাচের ত্রাতা ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে গ্রুপ সি–এর শীর্ষে উঠে গেছে ব্রাজিল। আর তাতে বিশ্বকাপের চলতি আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে সমালোচনার মুখে পড়া কার্লো আনচেলত্তির দল ফিলাডেলফিয়ায় নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক পারফরম্যান্স দেখায়। শুরুর একাদশে ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইগর থিয়াগোর জায়গায় সুযোগ পাওয়া কুনহা ২৩তম মিনিটে ভাগ্য সহায়তায় প্রথম গোলটি করেন। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির ডিফেন্ডার হানেস ডেলক্রোয়া ক্লিয়ার করতে গিয়ে বল কুনহার গায়ে লেগে জালে প্রবেশ করে।

এরপর ভিনিসিয়ুসের শট ফিরিয়ে দেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে। সেই রিবাউন্ডে বল পেয়ে ফের গোল করেন কুনহা। বিরতির আগে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস। লুকাস পাকেতার দারুণ লং পাস থেকে বল পেয়ে তিনি শান্তভাবে গোলরক্ষককে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে হাইতির রিকার্ডো আদে কর্নার থেকে হেডে চেষ্টা করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন তা দুর্দান্তভাবে রুখে দেন। শেষদিকে বদলি এন্ড্রিক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ব্রাজিলের।

ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে এই ম্যাচের পর কিছুটা নির্ভার হলেন আনচেলত্তি। কুনহার পারফরম্যান্স ব্রাজিলের আক্রমণে নতুন গতি এনেছে। তার নড়াচড়া ও বল আদান–প্রদান ভিনিসিয়ুস ও রাফিনিয়াকে বেশি জায়গা করে দিয়েছে, যা আনচেলত্তির আক্রমণভাগকে আরও কার্যকর করেছে।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর ওপরে থেকে গ্রুপ সি–এর শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে তারা স্কটল্যান্ডের মুখোমুখি হবে, আর হাইতি দুই ম্যাচে পরাজয়ের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ মরক্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd