• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান, যুদ্ধবিরতির আলোচনা নাকচ

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

356

হুদিবাদী ইসরায়েলের হামলার জবাবে অনেকটা অপ্রতিরোধ্য ইরান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান। ইসরায়েলে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনীর দেশ। সব বাধা ও ইসরায়েলি আধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে উপেক্ষা করে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি। অন্যদিকে, ইসরায়েলও তাদের চিরাচরিত রীতি অনুযায়ী নৃশংস হামলা ও গুপ্ত হত্যা অব্যাহত রেখেছে। এমন হামলা ও পাল্টা হামলায় আরও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম চুরমার করে দিয়েছে ইরান এবং গুঁড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরও। এ অবস্থায় আকাশপথে ইরানের চালানো পাল্টা হামলা থেকে ইসরায়েলিরা কতটা সুরক্ষিত এই প্রশ্নের উত্তর খুঁজছে সেদেশের মানুষ। ইসরায়েলিদের অসহায়ত্ব ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সাংবাদিক গিদেওন লেভির কাছ থেকে জানার চেষ্টা করেছে আল-জাজিরা। শনিবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরান ৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে : ইরান এ পর্যন্ত প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে, এই নিহতদের বেশির ভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না। তবে বাস্তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে মনে করা হচ্ছে। আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে, গত কয়েক দিনে ইরান প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের একেকবারের হামলায় ছিল ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

ইসরায়েলে মৃত্যু বাড়ছে : ইসরায়েলের ভূখণ্ডে রোববার দিবাগত রাতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ও বিভিন্ন সংবাদমাধ্যম। বলা হয়েছে, রাতভর তেল আবিব ও হাইফাসহ বিভিন্ন ইসরায়েলি শহরে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহত অবস্থায় প্রায় ৩০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গত শুক্রবার হামলা, পাল্টা হামলার শুরু থেকে এ পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার দুপুর) ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন।

ইরানের হামলায় হাইফায় জ্বলছে বিদ্যুৎকেন্দ্র: ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় সোমবার ইরানের নতুন হামলায় বিদ্যুৎকেন্দ্রে আগুনের কুন্ডুলী উড়তে দেখা যায়। এসময় অনেকে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইসরায়েলের সংবাদমাধ্যম কানের বরাতে এ তথ্য দিয়েছে আল-জাজিরা। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে। এর আগে সেখানে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে।

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসে ক্ষয়ক্ষতি : ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। রাষ্ট্রদূত আরও জানান, এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করল ইরান  : ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করল ইরান মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়। সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে উল্লিখিত কর্মকর্তা বলেছেন, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না।

সুর পাল্টালো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছে, তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেওয়া হুমকিসংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন। আল-জাজিরা জানায়, সোমবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না; যেমন ওই খুনি স্বৈরশাসক (ইরান সরকার) ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম এসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচরবৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের : ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা নাহলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান। ডেফরিন আরও জানান, ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রায় ৫০টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়।

পুতিন-এরদোগান ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনীতিতে জোর : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক। আল-জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন। এরদোগান বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা। এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকরে পর আলাদাভাবে দেওয়া ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোগান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd