• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

হেরে লিটন বললেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতির কথা

Reporter Name / ৩৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

136

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরে অধিনায়কদের পুরনো সুরেই কথা বললেন লিটন দাস। তিনি জানান, আমাদের ব্যাটিং, বোলিং ফিল্ডিং কোনটাই ভাল হয়নি। এ তিন বিভাগে আমাদের উন্নতি করতে হবে।

লাহোরে পাকিস্তানের বিপক্ষে বুধবার প্রথম ম্যাচে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করতে পারে ১৬৪ রানে। অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ রানের ইনিংস খেলে বিদায় নেওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। ১০০ থেকে ১৫০ পর্যন্ত যেতে উইকেট খুইয়েছে মোট ৬টি।

৩৭ রানের হারে স্বাভাবিকভাবেই হতাশ টাইগার অধিনায়ক লিটন। তবে আশা রাখছেন ঘুরে দাঁড়ানোর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, ২ ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’

এরপরেই তিনি বলেন ৩ বিভাগেই উন্নতির কথা, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ চেজ করার মত ছিল এই মাঠে। অনেক দ্রুত গতির মাঠ। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

মাঝে দ্রুত উইকেট হারালে ভরসার প্রতীক হয়ে ওঠেন জাকের আলী। তবে তিনি বুধবার নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। এ ব্যাপারে লিটন বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়। মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd