• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের নির্বাচন, যেসব পদে প্রতিদ্বন্দ্বিতা হবে

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

82

রজার বিনির বয়স ৭০ পার হয়েছে। তাই বাধ্যতামূলকভাবে তাকে বিসিসিআইয়ের সভাপতির পদ ছেড়ে দিতে হয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহসভাপতি রাজিব শুক্লা। বোর্ড নতুন সভাপতি নির্ধারণ করতে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের দিন-তারিখ ঠিক করেছে।

২৮ সেপ্টেম্বর বসবে এশিয়া কাপের ফাইনাল। সেদিনই বাংলাদেশ সময় বেলা ১২টায় বিসিসিআইয়ের বার্ষিক বোর্ড সভা। সেই সভায় সভাপতির পাশাপাশি নির্বাচন হবে সহসভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে। নির্বাচনের দিনক্ষণ জানিয়ে বিসিসিআইয়ের বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া এরইমধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।


বোর্ড সভার এজেন্ডায় আছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল ও ডব্লিউপিএলের গভর্নিং কাউন্সিল। জেনারেল বডি থেকে একজন এবং ভারতীয় ক্রিকেটারদের সংস্থা থেকে দুজনকে অ্যাপেক্স কাউন্সিলে অন্তর্ভুক্ত করবে বোর্ড।
আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল। প্রশাসক হিসেবে তিনি প্রায় ৬ বছর অতিবাহিত করতে চলেছেন। ফলে তাকেও চেয়ারম্যানের পদটি ছেড়ে বাধ্যতামূলক ‘কুলিং পিরিয়ডে’ যেতে হচ্ছে। এই পদে আসতে পারেন ভারপ্রাপ্ত হিসেবে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে থাকা রাজিব শুক্লা।

ধুমালের জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজিব শুক্লা বা এমসিএর সাবেক সচিব সঞ্জয় নায়েক। এমনই গুঞ্জন। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তার জায়গায় সহসভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd