• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

৩৮ ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ সম্পন্ন

Reporter Name / ৯৬১ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

336

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে দেশে আজ এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই-আগস্টে ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু দুঃখনজনক হলেও সত্য যে দেশে নতুন আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজী খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালিন সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কতিপয় দুষ্কৃতিকারীদের অপকর্মের কারণে জুলাই বিপ্লবীদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনমত সৃষ্টির মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। তারা সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজমক্ত সমাজ দেখতে চায়। রাজনীতির নামে লুটপাটের পথ বন্ধ করতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলে জাতি কাংখিত পরিবর্তন দেখতে পাবে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতকে সহযোগিতা করুন। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

তিনি শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের ৩৮ ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৮নং ওয়ার্ডের সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ডের সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট সদর উপজেলার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মখল মিয়া ও কুমারগাঁও মসজিদ কমিটির মুতাওয়াল্লী হীরা মিয়া।

সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত নেতা গুলজার আহমদ, উসমান গণী, সাব্বির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, ফয়জুল হক, মাওলানা খলিলুর রহমান, জিতু মোন্না ও রুহুল আমীন জগলু প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিতে চাই। সিলেটের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd