• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার শাহপরাণ রহ. মাজারে ডিসি সারোয়ার, দিলেন যে নির্দেশনা সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন অর রশিদ আর নেই পুরোনো বি-৩ ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম সিলেটে নিষিদ্ধ আ. লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা মুহাররম মাসের আমলগুলো জেনে নেই সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে শাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা জারি কানাইঘাটে সুরমা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ শিশু নন্দিনী হত্যা: দায় স্বীকার করেছে বিধান, পৃথক তদন্ত কমিটি উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের যে নির্দেশ দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

কানাইঘাটে সুরমা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

11

কানাইঘাট এলাকার সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছে আলোচিত বালুখেকো ডিপজল চক্র। ফলে নদী ভাঙ্গনের আশঙ্কায় হুমকির মুখে এলাকার নদী তীরবর্তী হাটবাজার,বাড়িঘর মসজিদ মাদ্রাসা, স্কুল স্কুল ও পানি উন্নয়ন বোর্ড পাউবো নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাধ। সামান্য বন্যা হলে তলিয়ে যেতে পারে হাজার হাজার হেক্টর জমির ফসল। এতে করে এলাকার জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ম্যানেজ করে এরা ইজারা বর্হিভুত এলাকায় চালাচ্ছ বালু উত্তোলনের মহোৎসব। নদীটির দুটি পাশ দুটি উপজেলায় হওয়ায় সুযোগটি কাজে লাগাচ্ছে বালু খেকোরা।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, কানাইঘাট উপজেলার ছোটদেশ,বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলেএলাকার বাজারসহ বিস্তর অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদ করলেও তা আমলে না নিয়ে উল্টো হামলা মামলার হুমকি দিচ্ছে বালুখেকো ডিপজল চক্র।

সুরমা নদীর উত্তরের অংশ সিলেট জেলার কানাইঘাট ও দক্ষিনের অংশ জকিগঞ্জ উপজেলাধীন হওয়ায় জকিগন্জ উপজেলাধীন ২.৪৫ একর আয়তনের একটি ছোট বালুমহাল ইজারা নেয় বালুখেকো ডিপজল চক্র। নদীর দুই তীর দুই উপজেলায় হওয়ার সুযোগে কানাইঘাট উপজেলাধীন সুরমা নদীর প্রয় দুইশ’ একর এলাকাজুড়ে বালু উত্তোলনের তান্ডব চালাচ্ছে ওই চক্র। এ নিয়ে কিছুদিন আগে হামলা মামলার ঘটনাও ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বালু উত্তোলনকৃত এলাকায় মাত্র ২.৪৫ (আড়াই) একর বালুমহাল লিজ নিয়েছেন মিজানুর রহমান ডিপজল। নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে ঐ লিজটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি লিজ গ্রহণের কোন শর্তই মানছেন না বালু খেকোরা।

অভিযোগ রয়েছে, নির্ধারিত ইজারার জায়গা ছেড়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কয়েক ডজন হাইড্রলিক ড্রেজার লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন ডিপজন ও তার সশস্ত্র সহযোগিরা।

তবে চাইলে মিজানুর রহমান ডিপজল জানান, জকিগন্জ  উপজেলার নওয়াগাঁও মৌজাধীন বালু মহালটি তারা ইজারা নিয়ে বালু-মাটি উত্তোলন ও বিক্রি করছেন। তবে ইজারা বহির্ভুত কানাইঘাট এলাকা থেকে বালু উত্তোলনের কথা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসারকে একাধিক বার ফোন দেওয়া হলে, তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কানাইঘাট উপজেলার অন্তর্গত এলাকায় কোনো বালুমহাল নেই। আমি খোজ নিচ্ছ,অবৈধভাবে বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd