• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

25

ভারি বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলের প্রভাবে দ্রুত বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থা চলমান থাকলে দু-এক দিনের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেশিরভাগ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।সিলেট বিভাগের সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদীর পানিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডও সতর্কতা দিয়ে বলছে, আগামী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়তে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ মিলিমিটার, জেলার কানাইঘাটে ১৩০ এবং শেওলা পয়েন্টে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে উল্লেখযোগ্য বৃষ্টিপাত।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনও বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিন সিলেট বিভাগ এবং এর উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এর প্রভাব সরাসরি সুরমা-কুশিয়ারা অববাহিকায় পড়বে এবং নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ কারণে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের মাত্রা এবং উজান থেকে আসা পানির প্রবাহের ওপরই নির্ভর করবে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ১২.২০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ১২.৭৫ সেন্টিমিটার। সুরমার পানি সিলেট পয়েন্টে ৯.৩৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান রয়েছে। এখানে বিপৎসীমা ১০.৮০ সেন্টিমিটার।

কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে ১৩.১৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৫.৪০ সেন্টিমিটার। কুশিয়ারার পানি বিয়ানীবাজার শেওলা পয়েন্টে ১০.৭৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা ১৩.০৫ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ১০.৪৫ সেন্টিমিটার এবং প্রবাহিত হচ্ছে ৯.০৭ সেন্টিমিটার দিয়ে।

জৈন্তাপুরের সারিঘাট বিপৎসীমা ১২.৩৫, প্রবাহিত হচ্ছে ৯.৭৩ সেন্টিমিটার দিয়ে। জাফলংয়ের পিয়াইন নদীতে ৮.৯৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহমান, বিপৎসীমা ১৩ সেন্টিমিটার দিয়ে। গোয়াইনঘাট সারিগোয়াইন দিয়ে ৮.৭৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান, বিপৎসীমা ১০.৮২ সেন্টিমিটার। কানাইঘাটের লোভাছড়ায় ১২.৮০ সেন্টিমিটার এবং জেলার কোম্পানীগঞ্জের ধলাই নদীর পানি ৮.২৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd